Posts

Showing posts from February, 2018

সাথীহারা - "Let the fish to breath"

সাথীহারা অ্যাকোয়ারিয়াম–এ মাছ রাখা হয়ে উঠেছে চল কিন্তু সেখানে তো আছে বড়োই আল্প জল তাতে হয় না যে ঠিকঠাক স্থান সঙ্কুলন থমকে যায় যে সেথা মুক্ত চলন তবু কেন গুটিকয়েক অবোলা প্রাণ হয়ে আছে বন্ধি, নেই কোন পরিত্রাণ কাঁচের এই ঘেরাটোপে তারা চিরকাল বন্দি পূর্ণ যে হবে না তাদের অভিসন্ধি এখানকার সব মাছ ভিন্ন ভিন্ন প্রজাতির খুঁজে পাওয়া দুস্কর কোন একটির স্বজাতি চলার পথে, অদৃশ্য প্রাচীরে তারা বারবার খায় ধাক্কা তবু জানি না, কেন যে তাদের, হয় না কোন শিক্ষা তারপর যাহা পড়িল চক্ষে সজরে এসে বাজল বক্ষে এ দৃশ্য, অতিশয় মায়াবী সাথিহারা মাছগুলি, করছে চুম্বন, নিজেরই প্রতিচ্ছবি